ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধা: কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বিলুপ্ত প্রজাতির ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া যাত্রী ছাউনির কাছে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে র্যাব।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় উদ্ধার হওয়া কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে
জেলার বিভাগীয় কর্মকর্তা রেজাউল ইসলাম উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহিদুল ইসলামসহ অন্যান্যরা কুষ্টিয়া কালিগঙ্গা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেন।
সুদীপ্ত সরকার বলেন,
দুপুরে গোপন সংবাদে জানতে পারি ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া বাজারের যাত্রী ছাউনির নিকট বিলুপ্ত প্রজাতির কচ্ছপ বিক্রি হচ্ছে। এরপর র্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট বিলুপ্ত প্রজাতির কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি(২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন।
পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন ভেড়ামারা বিভাগের কাছে হস্তান্তার করা হয়।
ভেড়ামারা উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা সন্ধ্যার আগে কচ্ছপগুলোকে কালি গঙ্গা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।
রাহাদ সুমন, বরিশাল : বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ জুন) দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরে ...
সুজন বিপ্লব, ঝিনাইদহ: ঝিনাইদহে রাষ্ট্রীয় অনুদানের তালিকায় অস্তিত্বহীন ও নামসর্বস্ব সাংস্কৃতিক সংগঠন ঠাঁই পেয়েছে বলে অভিযোগ উঠেছে। নিষ্ক্রিয় সংগঠনগুলোকে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদানের মঞ্জুরি দেওয়ায় অ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের ইনচার্জের বিরুদ্ধে শোকজের পরও স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে। মেডিকেল টেকনোলজিস্ট থাকা সত্ত্বেও পরিচ্ছন্নক ...
সব মন্তব্য
No Comments