ডেস্ক রিপোর্ট: ২০২৩ সালের প্রথম ছয় মাসে ৭,৭৩৫.৪ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে গ্রামীণফোন। গত বছর একই সময়ের তুলনায় রাজস্ব বৃদ্ধির হার ৪.২ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে ১১.৩৯ লক্ষ নতুন গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যুক্ত হয়েছেন, যার ফলে বছরের প্রথমার্ধ শেষে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১৩ লক্ষ । গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৬.৭ শতাংশ বা ৪ কোটি ৬১ লক্ষ গ্রাহক ইন্টারনেট সেবা ব্যবহার করেন।
গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক উচ্চতর এআরপিইউ, শক্তিশালী বাজার কার্যক্রম এবং নেটওয়ার্কে কৌশলগত বিনিয়োগের কারণে রাজস্ব ও ইবিআইটিডিএ, উভয় ক্ষেত্রেই টেকসই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিরোধ নিষ্পত্তি এবং গঠনমূলক সংলাপ ও আলোচনার ক্ষেত্রে গ্রামীণফোন ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে; পাশাপশি, বাহ্যিক বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও গ্রামীণফোন গ্রাহকদের জন্য অভিজ্ঞতার উন্নয়নে নিজেদের মূল সেবাগুলোকে আরও শক্তিশালী করেছে।” তিনি আরও বলেন, “ধারাবাহিকভাবে নেটওয়ার্কের সম্প্রসারণ ও স্পেকট্রাম স্থাপনে গুরুত্বারোপ করে ডিজিটাল-কেন্দ্রিক উদ্ভাবন ও সেবার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করেছি। এ কৌশল একটি ভবিষ্যৎ উপযোগী ডেটা নেটওয়ার্ক তৈরির ভিত্তি হিসেবে কাজ করেছে, গ্রাহকদের সেবা প্রদানে আমাদের আরও সক্ষম করে তুলেছে এবং দেশের ১ নম্বর নেটওয়ার্ক হিসেবে আমাদের অবস্থানকে শক্তিশালী করেছে।”
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments