ডেস্ক রিপোর্ট: আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকালে ওয়ারী ও গেন্ডারিয়া থানার অসুস্থ দুই নেতার খোঁজ নিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু।
গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ ফারুক গুরুতর অসুস্থ হয়ে ন্যাশনাল হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে আসেন মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।
এসময় চিকিৎসকদের সাথে অসুস্থ এই বিএনপিনেতার চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
এরপর নেতৃবৃন্দ ওয়ারী থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সেলিমের অসুস্থ মমতাময়ী মাকে দেখতে তার বাসভবনে যান।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, সদস্য সাইদুর রহমান মিন্টু (দপ্তরের দায়িত্বে), সাব্বির আহমেদ আরেফসহ ওয়ারী, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments