বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: সদ্য ঘোষিত নাটোর জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ বঞ্চিতরা।
দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম অভিযোগ করেন সদ্য ঘোষিত পূর্নাঙ্গ কমিটি থেকে ত্যাগী নেতাদের বাদ দিয়ে আত্নীয়করণ করা হয়েছে।
সভাপতি আব্দুল কুদ্দস এমপির মেয়ে ও ছেলেকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, তার ভাতিজা, ভায়রা সহ অন্তত ১৫জন নতুন কর্মীদের পদ দেওয়া হয়েছে। পদ বঞ্চিতরা অবিলম্বে কমিটি পূনঃমূল্যায়নের দাবি জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সহ সভাপতি মাজেদুর রহমান চাঁদ ও শামসুল ইসলাম, সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, উপ প্রচার সম্পাদক আলী আকবর,সাবেক ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ওমর শরীফ চৌহান সহ বেশ কয়েকজন সাবেক নেতা উপস্থিত ছিলেন।
২০২২ সালের ২০ ফেব্রুয়ারি নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়।এর এক বছরপর গত ৫ মার্চ ঘোষনা করা হয় পূর্নাঙ্গ কমিটি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান বেশ কয়েকজন সিনিয়র নেতাকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। আর যাদের বিরুদ্ধে নানা অভিযোগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে। তিনি বলেন অতিতের মত হাইব্রিডদের নিয়ে কমিটিতে করা হয়নি। ত্যাগী,ফ্রেশ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এবারের কমিটি গঠন করা হয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments