সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যাত্রীবাহী অটোরিক্সা উল্টে সেলিম জাভেদ (৪২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) রাতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় উপজেলার মূলবাড়ী জামে মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেলিম জাভেদ সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্রবয়ড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি যমুনা সারকারখানায় ডেইলি বেসিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। তবে ভাগ্য তাকে ফিরিয়ে আনেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম জাভেদ আরামনগর বাজার থেকে একটি যাত্রীবাহী অটোরিক্সায় করে ২১ শে মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। অটোরিক্সাটি উচ্চ গতিতে চলছিল। পথে উপজেলার মুলবাড়ী জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে অটোটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সময় অটোর ব্যাটারি ছিটকে গিয়ে সেলিম জাভেদের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় সেলিম জাভেদকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. দেবাশীষ রাজবংশী তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের পরিবার ও গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মীরা জানান, সেলিম জাভেদ একজন পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ হাসান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments