নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় প্রতিনিধি: রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যাকারীদের গ্রেফতার করে বিচার,গণহত্যাকারী ও লুটেরাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, বৈষম্য বিশৃঙ্খলা, চাঁদাবাজির প্রতিবাদে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধনে
জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ-সভাপতি শামুস কিবরিয়া প্রধান, মোঃ নাজম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, দপ্তর সম্পাদক মফিদার রহমান মঞ্জু বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা সহ আনছার আলী মিঠুন সভাপতি বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ আটোয়ারী উপজেলা সহ বিভিন্ন উপজেলায় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কুসুমদি গ্রামের শ্রী শ্রী হরি মন্দিরে ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। একই মন্দির প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে ২৭৭টি প্রতিমা। পৌরাণি ...
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
সব মন্তব্য
No Comments