ডেস্ক রিপোর্ট: ২৪ ঘন্টার ব্যবধানে দুই হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও বিচারের দাবী এবং একই সাথে পল্লবী থানা এলাকায় ভেঙ্গে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবীতে আজ (২৪ ফেব্রুয়ারী) দুপুর ৩টায় রাজধা্নীর পল্লবীতে এক মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ
মঞ্চ ঢাকা মহানগর (উত্তর)। মিরপুর ১১ বাস ষ্ট্যান্ড সংলগ্ন মিরপুর বাংলা স্কুলের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিতি ছিল খুনের শিকার পরিবারের সদস্যগণ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর (উত্তর) শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং একাত্বতা প্রকাশ করতে আসা পল্লবীর স্থানীয় বাসিন্দারা।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর (উত্তর) এর সভাপতি মোঃ মিলন ঢালীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আল আমিন ইসলাম রিপনের সঞ্চালনায় মানবন্ধনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক নতুন বার্তা'র সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন। এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক আকতার হোসেন সাদ্দাম, হত্যাকান্ডের শিকার নিহত জাহিদের পিতা, মাতা, স্ত্রী ও আত্নীয় পরিজন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments