উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আঃ রহমান অবশেষে পুলিশের খাঁচায়। উজিরপুর মডেল থানার এস.আই সুদেব হাওলাদার এবং এ.এস.আই এমদাদুল ইসলাম ব্যাপক অভিযান চালিয়ে ২৫ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১ টার দিকে বড়াকোঠা ইউনিয়নে মালিকান্দা আলিম মাদ্রাসার পঃ পাশে নির্জন স্থান থেকে আঃ রহমান বেপারীকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আঃ রহমান মালিকান্দা গ্রামের শহিদুল ইসলাম বেপারীর ছেলে। এদিকে থানা পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় স্বস্তিতে এলাকাবাসী। এ ব্যাপারে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় এস.আই সুদেব হাওলাদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আঃ রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এস.আই সুদেব হাওলাদার জানান গোপন সংবাদের ভিত্তিতে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসায়ী আঃ রহমানকে ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments