ডেস্ক রিপোর্ট: আগামী বছরের ২ এপ্রিল থেকে রোজা শুরু হবে। মিশরের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্সের বিবৃতির বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জাতীয় দৈনিক গালফ নিউজ।
মিশরের জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, ২০২২ সালের এপ্রিল মাসের ১ তারখি শাবান মাসের ১ তারিখ হয়। সেই অনুযায়ী ইদিন রাতেই আকাশে পবিত্র রমজানের বাঁকা চাঁদ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি; আর ওই দিন যদি চাঁদ দেখা যায়, সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রোজা।
দুই পদ্ধতিতে দিন, মাস, বছর গণনা করা যায়। সূর্যের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তৈরি পঞ্জিকাকে বলা হয় সৌর পঞ্জিকা এবং চাঁদের গতিবিধি হিসেব করে তৈরি পঞ্জিকাকে বলা হয় চান্দ্র পঞ্জিকা। বিশ্বের অধিকাংশ দেশ সৌর পঞ্জিকা অনুসরণ করলেও মধ্যপ্রাচ্যের আরবি ভাষাভাষী দেশগুলো চান্দ্র পঞ্জিকা মেনে চলে।
রবি পঞ্জিকার নবম মাস হলো রমজান, যাকে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় মুসলিম সংস্কৃতিতে। এই মাসের শেষেই আসে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।-আমাদের সময় . কম
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments