ডেস্ক রিপোর্ট: চীনে এই প্রথম মানব শরীরে এইচ৩এন৮ বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, মানুষের মধ্যে এই ফ্লু'র ব্যাপক সংক্রমণের ঝুঁকি কম। মঙ্গলবার (২৬ এপ্রিল) দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এনএইচসি এই খবরটি জানিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ৪ বছর বয়সী এক শিশুর দেহে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে।
চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ৪ বছর বয়সী এক শিশু জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে, তার শরীরে এই বার্ড ফ্লু ধরা পড়ে। এক বিবৃতিতে এনএইচসি জানায়, শিশুটির বাড়িতে মুরগী এবং গরু পালন করা হয়। সেখান থেকেই সে আক্রান্ত হয়েছে। তবে তার সংস্পর্শে আসা অন্য কোন ব্যক্তির মধ্যে কোন উপসর্গ লক্ষ করা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে এইচ৩এন৮ বার্ড ফ্লু পৃথিবীর অন্যান্য জায়গায় ঘোড়া, পাখি এবং সিল মাছের মধ্যে শনাক্ত হয়েছিল। কিন্তু মানবশরীরে আগে এর অস্তিত্ব পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসের কারণে মহামারির আশংকা কম।
তবে সবাইকে মৃত ও অসুস্থ পাখি থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি জ্বর বা শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments