মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান এর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি বের করা হয়। এতে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী গোল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছুর রহমান। এসময় শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সদর উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি, কৃষক লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি অনেক ষড়যন্ত্র করবে। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমরা মোকাবেলা করতে মাঠে আছি, থাকব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
স্টাফ রিপোর্টার এলাকাবাসির সমস্যা সমাধান ও রাস্তাঘাটের উন্নয়নে ভূমিকা রাখায় ‘নজিরবিহীন’ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জিকুকে ঘিরে স্বপ্ন দেখছেন ডিএসসিসির ৬৪ নং ওয়ার্ডের বাসিন্দারা। এরইমধ্যে ময়লা-আবর্জনা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম সন্দেহে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জেলায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ...
বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলায় সারের ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার ...
সব মন্তব্য
No Comments