মোংলা অফিস: মোংলা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ'র বাড়িতে ১৬ মে বৃহস্পতিবার দুপুরে চুরি হয়েছে। এসময়ে সাংবাদিক মো: নূর আলম শেখ মোংলা উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় ছিলেন। তার স্ত্রী প্রভাষক সাহারা বেগম কর্মস্থল মোংলা সরকারি কলেজে অবস্থান করছিলেন এবং তাদের একমাত্র কন্যা প্রজ্ঞা নূর তখন স্কুলে অবস্থান করছিলো। বাড়িতে আর কেউ অবস্থান না করাতে চোর চক্র দেয়াল টপকে কলাপসিবল গেটের তালা ভেঙে চুরি করে। চোরেরা এ সময়ে তিনটি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকা ও ছোটদের কানের দুল ( সোনার ) চুরি করে বলে সাংবাদিক মোঃ নূর আলম শেখ এর সাথে কথা বলে জানা যায়। সাংবাদিক মো: নূর আলম শেখ আরো বলেন স্কুল থেকে তাদের মেয়ে প্রজ্ঞা নূর চলে আসাতে চোরেরা টের পেয়ে সটকে পড়ে। তা না হলে আরো বড় ধরনের চুরি হওয়ার সম্ভাবনা ছিলো। বৃহস্পতিবার দুপুরে চুরি হওয়ার পরপরই মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলামের নির্দেশে পুলিশের এস আই আ: হাদী'র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন চোর শনাক্তের জোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুততম সময়ে চোর চক্রের হোতাদের জনসমক্ষে আনা সম্ভব হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments