মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানার সাতৈর ইউনিয়নের আরাজি শেবানন্দপুর গ্রামে সেলিনা খাতুন (২২) নামের এক মিল শ্রমিক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সেলিনা খাতুন ও তার স্বামী সোহেল চৌধুরী (২৭) শিবানন্দপুর গ্রামের হারুন তালুকদারের বাড়িতে ভাড়া থেকে ডোবরা জুট মিলে চাকুরী করতো। পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার (২১ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তাদের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানার মুডুরিয়া গ্রামে।
থানা সূত্রে জানা যায়, তারা স্বামী স্ত্রী ডোবরা জুটমিলে চাকুরী করতো। গত বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে তার স্বামী নিজ বাড়ি ডিমুরিয়া চলে যায়। দুপুরে ওই মিল শ্রমিক সেলিনা খাতুন ভাড়া বাসার কাঠের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। স্থানীয়রা বিষয়টি বুজতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য পাঠান।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে শুক্রবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার ভাড়া বাসার মালিক হারুন তালুকদার বাদি হয়ে ইউডি মামলা করেছেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments