উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১৫ মে সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্তরে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বকনা বাছুর বিতরণ করা হয়।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার এর সভাপতিত্বে ও বিকাশ কুমার নাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহবুবু আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসের উপ-সহকারী মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন আকন, শফিকুল ইসলাম রিপন, অনিমেষ ঘরামী, শিল্পী মণ্ডল সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা এ বিষয়ে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা দেন।
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মোস্তফা কামাল ও ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত সংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকান্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ প্রত্যেক ধর্মের মূল বাণী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা। ধর্মীয় অনুষ্ঠান শান্তির বার্তা নিয়ে আসে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মোংলাতে হিন্দু—মুসলমান—খ্রিষ্টান আমরা মিল ...
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
সব মন্তব্য
No Comments