মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর সাহেব বাজার এলাকায় চিনির গুদামে অভিযান চালিয়ে ১৩৪ বস্তা চিনি মজুদ পাওয়া গেছে। পরে আলী আহাম্মদ নামের ওই ব্যাবসায়ীকে ১৩৪ বস্তা চিনি মজুদ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেব বাজার এলাকায় এই অভিযান পরিচানলা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম।
তিনি বলেন, চিনির কৃত্রিম সংকট তৈরি করায় থেকে রাজশাহীর বিভিন্ন চিনির দোকান ও গোডাউনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে থাকবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। কেউ চিনির কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, অভিযান শেষে মজুদ করা চিনি সাহেব বাজার এলাকায় সরকারি নির্ধারিত দাম ৯০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments