ডেস্ক রিপোর্ট: ভারতের কর্ণাটকে ৫৭ বছর বয়সী সিজোফ্রেনিয়া রোগীর পেট থেকে ১৮৭টি মুদ্রা বের করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পেটে মুদ্রার অস্তিত্ব খুঁজে পান ডাক্তাররা। অপারেশনের মাধ্যমে রোগীর পাকস্থলি থেকে মুদ্রাগুলো বের করা হয়।
ডাক্তার ঈশ্বর কালবুর্গি বলেন, দিয়ামাপ্পা নামের ওই ব্যক্তি পেটে ব্যাথা নিয়ে বগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই পরীক্ষা করার মাধ্যমে তার পেটে মুদ্রার সন্ধান পাওয়া যায়।
তিনি আরও বলেন, তার পেটে একটি মুদ্রা থাকলে সেটি এন্ডোস্কপি করে বের করা যেত। কিন্তু একসাথে অনেকগুলো মুদ্রা থাকায় অপারেশন করতে হয়েছে।
ডাক্তার কালবুর্গি বলেন, এটি আমার চাকরি জীবনের সবথেকে নজিরবিহীন ঘটনা। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
সব মন্তব্য
No Comments