কুস্টিয়া অফিস: কুষ্টিয়ার খোকসায় মসজিদের মক্তব থেকে ফেরার পথে মাইক্রােবাস চাপায় ৪ শিশু নিহত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় খোখসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়ক প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের পালনমিয়ার মেয়ে মারিয়া (১৪) , তার বোন তানজিলা খাতুন (১৩), একই গ্রামের হেলাল মিয়া মেয়ে জ্যোতি খাতুন (১০) ও হানিফ মন্ডলের মেয়ে মিমি খাতুন (১২)।
জানাগেছে, খোকসা মসজিদের মক্তব থেকে কোরআন শরিফ পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস শিশুদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনা স্থলে একজন ও হাসপাতালে তিন শিশু মারা যায়।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামের এক যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উজিরপুর-ক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নির্মানাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভিতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়ে ...
সব মন্তব্য
No Comments