স্টাফ রিপোটারঃ সংসদ কক্ষে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদের টেবিলের সামনে গিয়ে তার খোঁজ-খবর নেন। এ সময় প্রায় পাঁচ মিনিট রওশন এরশাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৯ জুন) সংসদ অধিবেশন শুরুর আগে হুইল চেয়ারে নিজ আসনে আসেন বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশন কক্ষে ঢোকেন। সে সময় নিজ আসনে না বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি রওশন এরশাদের টেবিলে সামনে এসে দাঁড়ান। সংসদ নেতা শেখ হাসিনার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাতীয় পার্টির চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ, সংসদ সদস্য শাদ এরশাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় তার শরীর খোঁজ খবর নেন।
রওশনের তুলনামূলক সুস্থতার কথায় প্রধানমন্ত্রী বলেন, শুধু সুস্থ হলেই হবে না, আপনাকে পদ্মা সেতু পাড়ি দিতে হবে।
জবাবে রওশন এরশাদও পদ্মা সেতু পাড়ি দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
রওশন এরশাদ থাইল্যান্ডে বামরুনগ্রাদ হাসপাতালে ৮ মাস চিকিৎসাধীন থাকার পর ২৮ জুন দেশে ফেরেন তিনি। দেশে আসার পরদিন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেন বিরোধী দলীয় নেতা।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বিএনপিকে ঈঙ্গিত করে বলেন, পদ্মা সেতু বাস্তবায়নের যারা বিরোধিতা করেছে তাদের মুখে চুনকালি পড়েছে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments