তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

প্রকাশ : 03 Feb 2025
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের একগুচ্ছ আশ্বাসে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৬ মিনিটে মহাখালী রেলক্রসিংয়ে এঘোষণা দেন অনশনরত শিক্ষার্থী আমিনুল ইসলাম।


গণিত বিভাগের এ শিক্ষর্থী বলেন, আমরা অনশন প্রত্যাহার করছি। শির্ক্থী নায়েক নূর এসময় বলেন, আমরা আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করছি। মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে তা বাস্তবায়নে কার্যকর অগ্রগতি না দেখলে আগামী স প্তাহে আমরা আবার আন্দোলনে নামব।

এরপর শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং ছেড়ে দেন । যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ছয় ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙ্গান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কলেজের অধ্যক্ষ শিপ্রা রাণী মন্ডল।


সম্পর্কিত খবর

;