মোংলা অফিস: মোংলায় “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জলবায়ু পরিবর্তন” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২২ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় মোংলা সরকারি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), মোংলা সরকারি কলেজ, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ'র সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু। সঞ্চালনায় ছিলেন প্রভাষক এস এম মাহবুবুর রহমান ও প্রভাষক সাহারা বেগম। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক শ্যামা প্রসাদ সেন, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মোঃ আরিফুজ্জামান, প্রভাষক মমতাজ খানম ও প্রভাষক রূপা দাস।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীরা। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় পক্ষ দল একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা। সেরা বক্তার স্বীকৃতি পান একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার অথৈ মিস্ত্রী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন প্রধান অতিথি মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী ও অতিথিবৃন্দ।
এই আয়োজন মোংলার শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments