ডেস্ক রিপোর্ট: চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার নতুন করে আরো সাতজন করোনায় মারা গেছে।
সাংহাই কর্তৃপক্ষ সোমবার প্রথম করোনায় মৃত্যুর কথা ঘোষণা করে। মঙ্গলবার সরকারি হিসেবে এ সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।
চীনের উহান শহরে ২০১৯ সালের নভেম্বরে প্রথম করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখন চীন জিরো টলারেন্স নীতিতে সফলভাবে করোনা নিয়ন্ত্রণ করে।
কিন্তু এবারে কঠোর লকডাউন সত্ত্বেও চীন করোনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
সাংহাই মিউনিসিপ্যল হেলথ কমিশন বলছে, করোনায় নতুন যে সাতজন মারা গেছে তাদের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা সকলেই হৃদরোগ কিংবা ডায়াবেটিসে ভুগছিল।
এদিকে কমিশন নতুন করে ২০ হাজার লোকের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। এদের অধিকাংশই উপসর্গহীন।
সাংহাইয়ের আড়াই কোটি বাসিন্দা গত মার্চ মাস থেকে কঠোর লকডাউনের আওতায় রয়েছে। ফলে অনেক বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় খাদ্য সংকটের কথা তুলে ধরেছেন।বাসস
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments