ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।
এ সময় বক্তারা বলেন, গত পহেলা জুন ফরিদপুর প্র্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম এর এক সংবাদ সম্মেলনে মুস্তাফিজুর রহমান নিলু এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এতে করে ফরিদপুর-৪ আসনের জনগণ ও নিক্সন চৌধুরীর ভক্ত-সমর্থকদের হৃদয়ে আঘাত হেনেছে। অনতিবিলম্বে এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে মোস্তাফিজুর রহমান নিলুকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বক্তারা।
সংবাদ সম্মেলন শেষে একটি বিশাল প্রতিবাদ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাউসার ভূঁইয়া,ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল হাসান বাবু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানা শ্রেণি-পেশার মানুষজন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments