ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আলাবামায় জেলেবন্দি এক আসামিকে নিয়ে পালিয়ে গেছেন একজন নারী কারারক্ষী।
গত ২৮ এপ্রিল ৫৬ বছর বয়সী কারারক্ষী ভিকি হোয়াইট ৩৮ বছর বয়সী আসামি কেসে হোয়াইটকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা জেল থেকে বের হন। এরপর আর তারা ফিরে আসেননি।
গত ৭দিন ধরে অভিযান চালিয়েও এ দুইজনকে ধরতে পারেনি পুলিশ।
এদিকে গণমাধ্যম সিএনএন তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। কারারক্ষী ভিকি হোয়াইট অবসর সময়ে আসামি কেসে হোয়াইটের সঙ্গে সময় কাটাতেন। তাকে অন্যদের চেয়ে বেশি খাবার দিতেন।
কারারক্ষী ভিকি হোয়াইট যেদিন পালিয়ে যান সেদিনই তার অবসরে যাওয়ার কথা ছিল। নিজের চাকরি জীবনের শেষ দিনটিতে আসামি প্রেমিমকে নিয়ে চম্পট দেন তিনি।
সিএনএন জানিয়েছে, কারারক্ষী ভিকি হোয়াইট পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন পরিকল্পনা করেছেন। এর অংশ হিসেবে অর্থনৈতিক সচ্ছলতার জন্য নিজের বাড়িটি বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করে দেন তিনি।
আসামিকে পালিয়ে যেতে সহায়তা করায় তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে কারারক্ষী ভিকি হোয়াইটকে আত্মসমর্পণ করার জন্য অনুরোধ করেছে পুলিশ কর্তৃপক্ষ।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments