ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় দশকিয়া ইউনিয়ন হাতিয়া গ্রামে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলায় দশকিয়া ইউনিয়ন হাতিয়া গ্রামের ফয়সাল (১৩), অরিফ (১৪), রাকিব(৩০)।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ঈদের নামাজের জন্য তারা নিউ ধলেশ্বরী নদীতে গোসলে করতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দশকিয়া ইউপি চেয়ারম্যান মালেক ভূঁইয়া জানান, ঈদের নামাজ পড়তে যাবে বলে ছেলেগুলো গোসল করতে গিয়েছিল। এ সময় এ ঘটনা ঘটে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments