সিলেট অফিস: দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে হোটেল সেক্টরে মূল মজুরি ৩০ হাজার টাকা, রমজান মাসে শ্রমিক ছাটাই বন্ধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, সর্বাত্মক রেশনিং চালু,শ্রম আইনে শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার সকাল ১১ টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সম্মুখ হতে লাল পতাকা মিছিল করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র :- ২৮৮৩। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন চত্বরে সমাবেশে মিলিত হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু হোটেলরেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির
সাবেক সভাপতি লিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দাস, উপজেলা কমিটির সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য মো: আলম স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া, রিক্সা ভ্যান শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল করিম, প্রমূখ ।
নেতৃবৃন্দ বলেন, হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকরা ৩০ হাজার টাকা মজুরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে মজুরি বৃদ্ধির আন্দোলন করতে গিয়ে মালিক ও প্রশাসনের যোগসাজোসে নানা হামলা-মামলা সহ নানা ষড়যন্ত-চক্রান্তের শিকার হতে হয়। বিগত সরকার দলীয় বিবেচনায় শ্রমিকদের দাবির বিপরীতে মালিকদের স্বার্থরক্ষায় নামকাওয়াস্তে একটি মজুরি ঘোষণা করলেও তা বাস্তবায়িত হয়নি। প্রতি ৫ বছর অন্তর বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে নতুন মজুরি ঘোষণার কথা থাকলেও সর্বশেষ ২০১৭ সালের মার্চ মাসে মজুরি ঘোষণার পর ৮ বছর অতিক্রান্ত হতে চললেও নতুন মজুরি ঘোষণার প্রেক্ষিতে কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। হোটেল সেক্টরে কর্মরত ৩০-৩৫ লাখ শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে হোটেল সেক্টরের একমাত্র সক্রিয় ফেডারেশন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর একাধিক পত্র প্রেরণ করে।
নেতৃবৃন্দ আরও বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস আসন্ন। হোটেল শ্রমিকরা মালিকের প্রতিষ্ঠানে বছরের ১১ মাস কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও রমজান মাস আসলে মালিকরা ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অতিরিক্ত মুনাফার লোভে রেস্টুরেন্টের অধিকাংস শ্রমিকদের ছাঁটাই করা হয় এবং যাদের ডিউটিতে রাখা হয় তাদের দিয়ে অতিরিক্ত ক্ষেত্রভেদে কয়েকগুন কাজ করানো হয়। মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান খুশির আমেজ বয়ে আনলেও হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কর্মরত শ্রমিকদের পরিবারের উপর নেমে আসে ‘মরার উপর খাঁড়ার গাঁ’। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে যখন একজন শ্রমিক কাজ করেও সংসার চালানো দুরুহ হয়ে পড়ে সেখানে পুরো মাস কর্মহীন থেকে রমজান পরবর্তী ঈদ উদযাপন করা ধর্মীয় বৈকি অমানবিক বলে উল্লেখ করেন।
নেতৃবৃন্দ রমজান মাসকে কেন্দ্র করে ছাঁটাই-নির্যাতন বন্ধের জন্য মালিকদের প্রতি আহবান জানানোর পাশাপাশি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ন্যায় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নের্তৃবৃন্দদের দলীয় যোগসাজোস না করে শ্রমিকদের প্রকৃত পাওনা ও দাবির প্রেক্ষিতে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।
খুলনা অফিস: আদালতের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, নালিশি সম্পত্তি দখলে বারবার ১৪৪ ধারা ভঙ্গ এবং বাড়িঘর ভাঙচুর করে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার সংলগ্ন অধিকারী পাড়া নামক ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (ব ...
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড়: আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্য ...
পিরোজপুর অফিস: পিরোজপুর অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৫ এ ...
সব মন্তব্য
No Comments