স্টাফ রিপোটার:দেশ পরিচালনায় আওয়ামী লীগ ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দক্ষিন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আজ রোববার সারাদেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পানি বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবি দল -ঢাকা মহানগর দক্ষিণ।
আব্দুস সালাম বলেন, মানুষ ভোট দিতে পারেনি, এটা কি মিথ্যা কথা, গরমে মানুষ নাজেহাল, এটা কি মিথ্যা কথা। সড়কে মানুষ মরছে দুর্ঘটনায়।
"দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ। আমরা চাই, একটা সুষ্ঠু নির্বাচন। সংসদের কি জনপ্রতিনিধি আছে"।
বিদ্যুৎ মন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, উনি বলেন, " কেউ সরকারের সমালোচনা করতে পারবে না"। বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দেয়া হয়েছে। ওদেরকে বাঁচার জন্য। কেউ কোর্ট এ যেতে পারবে না, কেউ কথা বলতে পারবে । ওরা চুরি করছে।
সুন্দরবনে কখনো শুনিনি আগুন লাগিয়েছে জানিয়ে তিনি বলেন, কে আগুন লাগিয়েছে, জানতে চাই।
সরকারের আত্মীয় স্বজনরা ব্যাংক লুটপাট করেছে, আর ওরা বিএনপির সমালোচনা করে। ওরা বলে " বিএনপি নাকি গণতন্ত্র চায় না"।
এ দেশের গণতন্ত্রকে বাঁচাতে আওয়ামী লীগ হটানোর বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন করেছে? সাংবাদিকরা যাতে লুটপাটের খবর না দিতে পারে, তাই এ কাজ করেছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনারা বিকল্প এ দেশের জনগণ, রিক্সাওয়ালা, এরা নির্ধারণ করবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বলেন, " বিএনপির নেতা কে?" আমরা বলতে চাই, শেখ হাসিনার পরে বিএনপির নেতা কে? সেটির খোঁজ নাই। আর বিএনপি নিয়ে কথা বলেন। নিজের ঘরের খোঁজ রাখেন।
মহানগরর দক্ষিণ মৎস্যজীবি দলের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও কে এম সোহেল রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎসজীবী দলের যুগ্ম আহবায়ক নাদিম চৌধুরী, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, তারিকুল ইসলাম মধু, সদস্য ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, মহানগর উত্তরের আহবায়ক আমির হোসেন আমিরসহ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments