স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনার এবং তার দোসরদের আস্ফালনকে রুখে দিবে বাংলাদেশের ছাত্র-জনতা। তিনি বলেন, বাংলাদেশের জনগণকে মহাসমুদ্রসম ঋণগ্রস্ত করে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে তাকে আর কোনোভাবেই এদেশের মাটিতে দম্ভ করতে দেয়া হবে না।
১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবসকে সামনে রেখে পতিত স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আজ ১০ নভেম্বর ঢাকা মহানগরীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও, স্টেডিয়াম এলাকায় মিছিল সমাবেশে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তানভীর আহমেদ রবিন বলেছেন, স্বৈরাচার তাড়াতে এদেশের ছাত্র জনতা যেভাবে রক্ত দিয়েছে আবার তাদের পুনর্বাসনের চেষ্টা কিংবা অস্থিরতার সৃষ্টির অপচেষ্টা হলে একইভাবে রুখে দেয়া হবে।
ঢাকা মহানগরীর ২৪টি থানা এবং ৮০ টি সাংগঠনিক ওয়ার্ডে আজ এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments