মোংলা থেকে মোঃ নূর আলমঃ নারী নেতৃত্ব নিয়ে কটুক্তি করে বক্তব্য দেওয়ায় মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মোংলায়। ১১ জানুয়ারি বৃস্পতিবার সকাল ১১ টায় মোংলা উপজেলা নারী সমাজের ব্যানারে পৌরসভা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই’র সভাপতিত্বে সহস্রাধিক নারী ওই মানববন্ধনে অংশনেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে ইকরাম ইজারাদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারী নেতৃত্ব হারাম, নারীদের ভোট দিলে দেশে গজব আসবে, নারীদের নিয়ে বাংলাদেশের সংবিধান পরিপন্থি নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে সমাবেশে ভোট প্রার্থনা করেছেন ওই চেয়ারম্যান। তাই চেয়ারম্যান ইকরাম ইজারাদারের অপসারন ও শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। বক্তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, বিএনপি’র চেয়ারপার্সন নারী, জাতীয় সংসদের সাবেক বিরোধীদলের নেত্রী নারী, সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী নারী। দেশে যখন নারীরা এগিয়ে যাচ্ছে তখন ইউপি চেয়ারম্যান এমন বক্তব্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সকল নারী সমাজকে হেয় ও অপমান করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম, পৌরসভার কাউন্সিলর শিউলি আকন, জাহানার চানু, জোহরা, কমলা সরকারসহ বিভিন্ন শ্রেনী পেশার নারীরা। উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইদ্রিস আলী ইজারাদারের পক্ষে একটি পথ সভায় চেয়ারম্যান ইকরাম ইজারদার নারী নেতৃত্ব বিষয়ে দেয়া ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় থানার পাশে দিনে দুপুর এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভ ...
সব মন্তব্য
No Comments