স্টাফ রিপোটার: বিশ্ব মা দিবসে উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ৩২জন ‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সন্ধ্যায় (১২ মে, রবিবার) আন্তর্জাতিক মা দিবসে উত্তরা লেডিস ক্লাব অডিটোরিয়ামে মহতি এই আয়োজনটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি, বিশেষ অতিথি ঢাকা-১৮ আসনের এমপি মো. খসরু চৌধুরী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি বলেন, মায়ের গুরুত্ব কতটুকু আমরা রক্ষা করতে পারছি? এটা কিন্তু সময়ের বড় চিন্তা। এখন আমরা দেখি বৃদ্ধাশ্রমে যেখানে বাবা-মাকে রেখে আসা এই কালচার কিন্তু আমাদের দেশে ঢুকে গেছে।
তিনি বলেন, বৃদ্ধাশ্রম ব্যবস্থায় কোন মা সন্তুষ্ট থাকতে পারেনা। আর তাই সন্তানদেরকে বাবা-মা উভয়কেই সম্মান ও তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, আমার মায়ের রান্না এখনো আমার মুখে লেগে আছে। আজকে মা যেসব মায়েরা সামনে বসে আছেন তাদেরকে দেখে আমার মাকে খুব অনুভব হচ্ছে। এমন একটি আয়োজনের মাধ্যমে রত্মগর্ভা মায়েদের সম্মাননা জানানোর ব্যবস্থা করায় আমি উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
‘মা’ সন্তানের আদর্শ বিদ্যানিকেতন শীর্ষক আলোচনাটিতে এসময় মায়েদের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। যাদের পরিবারের বৃদ্ধ বাবা-মায়েরা আছেন আসুন আমরা সবাই তাদেরকে যথাযথভাবে সেবা করি। এসময় আমন্ত্রিত রত্মগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, আমরা চেষ্টা করেছি রত্মগর্ভা মায়েদেরকে সম্মান জানানোর। আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা সবসময় প্রয়োজন। সমাজে একটি আলোর শতদল গড়তে চাই আমরা।
বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আশরাফ উল আলম সবুজের সঞ্চালনায় ও উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপ সচিব) মো. জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম, ডিএনসিসি ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন প্রমুখ।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments