কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বস্তাভর্তি পঁচা মুরগী সংরক্ষনের দায়ে মিজানুর রহমান (৪৫) নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। সোমবার সকাল দশটার দিকে পৌর শহরের হাসপাতাল সংলগ্ন নামবিহীন ওই হোটেলে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।এ সময় বস্তাবন্দী অন্ততঃ ৩০ টি পঁচা দুর্গন্ধযুক্ত মুরগি উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে ওই হোটেল ব্যবসায়ী পঁচা মুরগি রান্না করে বিক্রি করে আসছিল। সকালে দোকানে অভিযান চালিয়ে এক বস্তা দুর্গন্ধযুক্ত পঁচা মুরগি উদ্ধার করা হয়। পরে এসব মুরগি মাটিচাঁপা দেয়া হয়েছে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments