স্টাফ রিপোর্টার: স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যখাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কমিশনের সদস্যবৃন্দ মূল্যবান মতামত দেন।
নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারে হাত দেওয়া হবে। এজন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা বলে তিনি জানান।
সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে কেনাকাটা ও পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্যখাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্লানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে জনবল
সংকট-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পলিসি ইস্যুজনিত সুপারিশ প্রদান করবে। যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে তা কমিশন গুরুত্ব সহকারে বিবেচনায় নেবে। এক্ষেত্রে সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং সুপারিশের বাস্তবায়নযোগ্যতা কমিশন বিবেচনায় রাখবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্যখাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব ও চিকিৎসাবান্ধব হবে এটাই সবার প্রত্যাশা।
স্বাস্থ্য কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে (মিজেলস) আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৭০ জন হাম রোগী নিশ্চিত শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হিসেব ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় নিশ্চিত মৃত্যু ৬ জন।একই সময়ে নত ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য এবং সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৫ জন।আজ শুক্রবার স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ইং তারিখে বি ব্লকের সামনে থেকে মানবদেহের দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ বিশ্ব সজোগ্রেন দিবস ২০২৬ উপলক্ষ্যে একটি র্যাল ...
সব মন্তব্য
No Comments