রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) মামলার চার্জগঠনের পূর্বে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এসময় বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু আদালতে উপস্থিত ছিলেন বলেন, ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি নাজমুল হাসান জানিয়েছেন। তিনি জানান,এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু গত ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত প্রতিবেদনে ফরেনসিক রিপোর্ট না দেওয়াসহ অভিযোগের স্বপক্ষে কোন প্রমান দিতে না পারায় চার্জ গঠনের পূর্বে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দিয়েছেন। মামলার বরাতে বেঞ্চ সহকারি জানান,২০১৯ সালের ১৫ মে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আসামী করে উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন
আওয়ামী লীগ নেতা আতাহার আলী খান উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায়
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মোবাইল ফোনালাপের মাধ্যমে আক্রমনাত্মক তথ্য উপাত্ত প্রেরণ করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর উপক্রম করাসহ সহায়তার অভিযোগ আনা হয়। উজিরপুর মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন তদন্ত করে মামলার একমাত্র আসামী বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অভিযুক্ত করে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে চার্জশীট জমা দিয়েছিলেন।
প্রসঙ্গত,এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। এদিকে তাকে সাইবার মামলা থেকে আদালত অব্যাহতি দেওয়ায় মিথ্যার মৃত্যু ঘটে সত্যের জয় হয়েছে মন্তব্য করে দুই উপজেলার বিএনপি নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন এবং দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আহতরা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় থানার পাশে দিনে দুপুর এক গৃহবধূর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১১ লাখ টাকার স্বর্ণালংকার, রুপার গহনা ও নগদ অর্থ চুরি হয়েছে বলে অভ ...
সব মন্তব্য
No Comments