ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

প্রকাশ : 27 May 2024
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ্ পর্যন্ত ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ১৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২ হাজার ৭৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮০ জন ও নারী ১ হাজার ১০৯ জন।

সম্পর্কিত খবর

;