আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তানবুরের প্রধান প্রসিকিউটর অফিস বেঞ্জামিন নেতানিয়াহুসহ ৩৭ জন ইসরায়েলি রাজনীতিক ও সামরিক কর্মকর্তার বিরুদ্ধে 'গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ'-এর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।
তুরস্কের বিচারমন্ত্রী জানিয়েছেন, এই তদন্ত আন্তর্জাতিক আদালতের সঙ্গে সমন্বয় করে চালানো হচ্ছে এবং প্রমাণ হিসেবে শতাধিক সাক্ষ্য, ভিডিও ও স্যাটেলাইট চিত্র সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে আখ্যা দিয়েছে এবং জানায়, তারা কোনভাবেই তুরস্কের আদালতের অধিক্ষেত্রকে স্বীকৃতি দেয় না।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। জাতিসংঘ এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে কয়েকটি মানবাধিকার সংস্থা তুরস্কের এই পদক্ষেপকে 'সাহসী ও নজিরবিহীন' হিসেবে উল্লেখ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments