স্টাফ রিপোটার: পণ্য সরবারাহ অবকাঠামোর ডিজিটাল সল্যুশন ও ট্র্যাকিং সিস্টেম তৈরি করে দেশের বিভিন্ন স্থানের ডাক ঘরের মাধ্যমে ডিজিটাল ব্যাবসায়ের পরিসর বিস্তৃতির মাধ্যমে ডিজিটাল ইকো-সিস্টেম তৈরি করবে ই-পোস্ট। এই লক্ষ্যে আজ ঢাকায় ডাক
ভবনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার -এর উপস্থিতিতে ডাক অধিদপ্তরের সাথে ই-পোস্টের এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়।
এই উপলক্ষে্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগের সঙ্গে ই-পোস্টের সমঝোতা চুক্তি সই
ডিজিটাল ব্যবসায় খাতে একটি টেকসই ইকো-সিস্টেম গড়ে তুলতে ডাক পরিষেবার ডিজিটাল রূপান্তরে যুক্ত হলো নতুন পালক-ডিজিটাল ডেলিভারি অবকাঠামো।এই চুক্তিটিকে ডিজিটাল কমার্স সম্প্রসারণে ‘মাইলফলক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে দেশের ই-কমার্স খাতের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। কেননা, এই চুক্তির মাধ্যমে ডাকঘরগুলোর সেবার ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের মানুষ কম খরচে ঘরে বসেই ডিজিটাল শপ থেকে কেনা পণ্য হাতে পাবেন। তিনি বলেন, এই সিস্টেমে দেশের ১০ হাজার পোস্ট অফিসকে কেন্দ্র করে বিভিন্ন হাবের মাধ্যমে পণ্য সরবরাহ করা সম্ভব হবে। স্বয়ংক্রিয় ট্র্যাকিং পদ্ধতিতে ক্রেতার পণ্য কোথায় আছে তাও সহজেই শনাক্ত করা সম্ভব হবে। প্রতিটি ডাক ঘরে ই-কমার্সের জন্য একটি আলাদা কর্নার থাকবে যেখান থেকে পণ্য শর্টিং, ট্র্যাকিং এবং দ্রুততম সময়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া হবে। চুক্তি সই অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হারুন উর রশিদ অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) এস এম শাহাব উদ্দীন, দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার ও ই-ক্যাব পরিচালক খন্দকার তাসফিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ডাক অধিদপ্তরের পরিচালক এস এম হারুনুর রশীদ এবং ইপোস্ট সফটওয়্যারের পক্ষ থেকে মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল সই করেন। চুক্তি অনুায়ী, দেশজুড়ে বিদ্যমান ডাক বিভাগের বিভিন্ন অফিসগুলোকে কেন্দ্র করে ই-কমার্সের সেবা সম্প্রসারণের ডিজিটাল সল্যুশন দেবে ই-পোস্ট সফটওয়্যার লিমিটেড। আর এই প্লাটফর্মে অচিরেই যুক্ত হচ্ছে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ সহ অন্যান্য প্রতিষ্ঠিত ই-কমার্স সেবা দানকারী প্রতিষ্ঠান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments