কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। এতে এস এম হারুন আর রশিদ মুক্তাকে সভাপতি ও মো.রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া নতুন এ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো.ওমর ফারুক ও মো.নাহিদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক প্রনব নারায়ন বিশ্বাস, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কার্যকরী সদস্য মো. কবির তালুকদার এবং মো.মাসুম বিল্লাহ। এর আগে শনিবার ক্লাব’র সকল সদস্যদের সম্মতিক্রমে কার্যকরী পরিষদের এ কমিটি গঠন করা হয়। তবে এ কমিটিকে আগামী দুই বছরের জন্য ক্লাব’র সকল ধরনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সৌন্দর্য্য বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক রামরায় (রাণীসাগর) দিঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৪ অক্টোবর) ...
নেত্রকোনা প্রতিনিধিঃ স্বামীহারা শিল্পী বেগম। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের একমাত্র আশ্রয় ছিল জরাজীর্ণ একটি ঘর। বৃষ্টির পানি পড়ত চাল দিয়ে। রাত নামলেই ...
বরিশাল অফিস: মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী বাদী ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭) মারা গেছেন। শনিবার সকাল ১০টার দিকে গোপ ...
সব মন্তব্য
No Comments