শিব্বির আহমদ:
চুয়াডাঙ্গা সরকারি হাইস্কুল, চুয়াডাঙ্গা
প্রশ্ন : আল্লাহতায়ালা কি নারীদের তাদের স্বামীর পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন?
উত্তর : প্রশ্নের উত্তর বোঝার আগে আমাদের এ সংক্রান্ত বিশুদ্ধ হাদিসটি জেনে নেওয়া জরুরি। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসূল (সা.) বলেন, নারীকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। সে তোমার জন্য কখনোই সোজা হবে না। তার দ্বারা কাজ আদায় করতে হলে এই বাঁকা অবস্থায়ই আদায় করতে হবে। এটি সোজা করতে গেলে ভেঙে যাবে। ভাঙার অর্থ হলো তালাক ঘটে যাওয়া। [সহিহ মুসলিম, হাদিস নং-১৪৬৮]।
আলোচ্য হাদিসে নারীদের পাঁজরের হাড় দ্বারা তৈরির কথা এসেছে। কিন্তু কার পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে? তা বর্ণিত হয়নি। সুতরাং না বুঝেই অনেকে বলে ফেলেন স্বামীর পাঁজরের হাড় দিয়ে স্ত্রীকে তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ ভুল। এ কথার পক্ষে কুরআন হাদিসে কোনো প্রমাণ নেই।
এখন প্রশ্ন হলো হাদিসে পাঁজরের হাড় দ্বারা আসলে কী বোঝানো হয়েছে? হাদিসে নারীকে পাঁজরের হাড় দিয়ে তৈরির যে কথা বলা হয়েছে-এর দ্বারা দুটি উদ্দেশ্য-এটি একটি উপমা।
আমরা যেমন উপমা দিতে গিয়ে বলি-আল্লাহ অমুককে লোহা দিয়ে বানিয়েছেন। বাস্তবে সে লোহার তৈরি নয়। অনুরূপ নারীদের একটি সৌন্দর্য হলো, তারা সাধারণত কথায় আচরণে একটু বাঁকা স্বভাবের হয়ে থাকে। তাদের সেই স্বভাবজাত বিষয়টি তুলে ধরতেই হাদিসে বলা হয়েছে পাঁজরের হাড় দ্বারা তৈরি। হজরত হাওয়া (আ.)-এর মতো সব নারীই বাবা আদম (আ.)-এর পাঁজরের হাড় দ্বারা তৈরি। স্বামীর পাঁজরের হাড় দ্বারা নয়। [তাকমিলা ফাতহুল মুলহিম-১/১৩৭-১৩৮]।-যুগান্তর
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments