দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিন (৩৯) নামে একজন চোরারকারবারী আটক হয়েছে। গতকাল রোববার দুপুর ১২.২৫টার সময় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া আব্দুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ধর্মদহ বিওপি’র নয়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৪৭/১১-এস সীমান্ত পিলার হতে মাত্র ২০০গজ বাংলাদেশ অভ্যন্তরে ধর্মদহ বাজারে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় ২১ হাজার পিস ভারতীয় আতশবাজি ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ মো. ইয়ামিনকে আটক করা হয়। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই বালু খেকোরা হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করেছে এক সাংবাদিককে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ...
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সব মন্তব্য
No Comments