ডেস্ক রিপোর্ট: বৈশ্বিকভাবেই মোবাইল নেটওয়ার্কের মান নিয়ে কাজ করে ওপেনসিগন্যাল। ওপেনসিগন্যাল গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা নিয়ে স্বতন্ত্রভাবে তথ্য-নির্ভর বিশ্লেষনের জন্য সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সম্প্রতি, প্রতিষ্ঠানটি এর ‘গ্লোবাল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ (জিএমএনই) প্রকাশ করেছে, যেখানে ‘ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স’ শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থান অর্জন করেছে গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটি গ্লোবাল রাইজিং স্টারস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গ্রাহকদের ভয়েস অভিজ্ঞতার মানোন্নয়নে প্রতিষ্ঠানটি বছরপ্রতি উন্নতি করেছে – এক্ষেত্রে সর্বোচ্চ মানোন্নয়ন হয়েছে ১২.৭ শতাংশ। অন্যদিকে, ডাউনলোড গতিতে এগিয়ে রয়েছে বাংলালিংক। ৭৮.৫ শতাংশ স্কোর নিয়ে ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে রয়েছে বাংলালিংক। এক্ষেত্রে, দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীণফোন (৭২.১ শতাংশ)।
আপলোড স্পিড এক্সপেরিয়েন্স শ্রেণিতে বাংলাদেশের অপারেটরদের অবস্থান হচ্ছে, যথাক্রমে: গ্রামীণফোন (৭২.৩ শতাংশ), রবি (৬০.৩ শতাংশ) এবং বাংলালিংক (৫৯.৫ শতাংশ)। ফোরজি/ফাইভজি শ্রেণিতে মোস্ট পারসেন্টেজ ইমপ্রুভমেন্ট টাইমে বাংলালিংক (৭.৫ শতাংশ) এগিয়ে রয়েছে।
রূপান্তরমূলক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মোবাইল খাত। এখন পর্যন্ত টেলিটকের পরে একমাত্র অপারেটর হিসেবে ফাইভজি সেবার ট্রায়াল পরিচালনা করেছে গ্রামীণফোন। ৭ কোটি ৯১ লাখ গ্রাহক নিয়ে দেশজুড়ে প্রতিষ্ঠানটি ১৯ হাজারের বেশি ফোরজি টাওয়ার দিয়ে সেবা প্রদান করছে। দেশের ৯৯ শতাংশ স্থান গ্রামীণফোনের ফোরজি কাভারেজের আওতাধীন। আর রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৪ লাখ, প্রতিষ্ঠানটির ফোরজি সাইট রয়েছে ১৬ হাজারের বেশি এবং দেশের জনসংখ্যার ৯৮.৩ শতাংশ রবির কাভারেজের আওতাধীন। অন্যদিকে, বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৯০ লাখ।
গ্লোবাল অ্যাওয়ার্ডস রিপোর্টের অংশ হিসেবে, ওপেনসিগন্যাল বিশ্বজুড়ে অপারেটরদের সেবার মান তুলনা করে। যাদের গ্রাহকরা সেবার সর্বোচ্চ অভিজ্ঞতা লাভ করেছেন তাদের স্বীকৃতি দেয়া হয়। পাশাপাশি, গ্লোবাল রাইজিং স্টারসের অধীনে গ্রাহকদের মোবাইল নেটওয়ার্কে অভিজ্ঞতা প্রাপ্তির ভিত্তিতে অপারেটরদের স্বীকৃতি প্রদান করা হয়। বিশ্বজুড়ে অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা ও গ্রাহকদের কাছে মোবাইল নেটওয়ার্কের অভিজ্ঞতার চিত্র তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক নিরীক্ষা পরিচালনা করবে ওপেনসিগন্যাল।
স্টাফ রিপোর্টার: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫–এ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীরগতি কিংবা আংশিক বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এ দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড নুবিয়া বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের প্রিমিয়াম এবং উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ নতুন ভি৮০ সিরিজ উন্মোচন করেছে। বাজারে আসা এই সিরিজের স্মার্টফোন তিনটি হলো নুবিয়া ভি ...
ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোন প্রযুক্তি নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অগমেন্টেড হিউম্যান ইন্টেলিজেন্স (এএইচআই) কেন্দ্রিক নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেছে এআ ...
সব মন্তব্য
No Comments