স্টাফ রিপোর্টার: ট্রাফিক পুলিশের ত্বরিৎ পদক্ষেপে রাজধানীর জুরাইন রেল ক্রসিংয়ে আটকে পড়া আনন্দ পরিবহনের একটি বাস ঢেলে রক্ষা হয় ৪০ যাত্রীর প্রাণ। বৃহস্পতিবার রাতে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বন্ধ হওয়া ওই বাসটিতে আটকা পড়া ৪০ জন যাত্রীর জন্য ঘটনাস্থলে চরম আতঙ্কেরও সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের শোরগোল ও হুমকি ধমকিতে ভয়ে আকঙ্কে পালিয়ে যায় চালক আব্দুর রহমান। এ ঘটনায় ওয়ারী ট্রাফিক বিভাগের টিআই বিপ্লব ভৌমিকের ত্বরিৎ পদক্ষেপে ট্রাফিকের এটিএসআই উওম কুমার দাস, পুলিশ সদস্য রমজান আলীসহ পথচারী ও অন্যান্য গাড়ির চালকদের সাথে নিয়ে বাসটিকে ধাক্কা দিয়ে রেল লাইন পার করে দেন। এদিকে কয়েক সেকেন্ডের মধ্যেই কমলাপুরগামী কমিউটার-২২৯ নম্বর ট্রেন জুরাইন রেল ক্রসিং অতিক্রম করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাহির হওয়ার পথে জুরাইন রেল ক্রসিংয়ে যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়ে বাসটি। ঠিক সেই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ট্রেন আসার কারণে রেলের বার পড়ে যায়। এ সময় গাড়ির চালক বারবার চেষ্টা করেও ইঞ্জিন স্টার্ট করতে পারছিলেন না। এদিকে ট্রাফিক পুলিশ ত্বরিৎ পদক্ষেপ নিয়ে বাসটিকে রেল ক্রসিং পার করে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা করে। ডিএমপির ট্রাফিক ওয়ারী জোনের টিআই বিপ্লব ভৌমিক জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রো ব ১১-৪০৩০ বাসটি হঠাৎ জুরাইন রেল লাইনের উপর উঠা মাত্র বন্ধ হয়ে যায়। পলাতক চালক অনেক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। এ সময় আমি আতঙ্কে পড়ে গেলেও ট্রেন আসার কয়েক সেকেন্ড আগেই ত্বরিৎগতিতে লোকজন নিয়ে বাসটিকে রেল লাইন পার করে দিতে সক্ষম হই। এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। জুরাইন রেল ক্রসিংয়ের গেইট ম্যান মো: হারুন মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাফিক পুলিশের তাৎক্ষনিক পদক্ষেপের কারণে বাসের ভিতরে থাকা যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন এবং বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ট্রাফিক পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণে বাসের যাত্রীসহ সাধারণ জনগণ ট্রাফিক পুলিশের ভূয়সী প্রশংসা করেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ সর্বোচ্চ আত্মত্যাগকারী সাত বীরশ্রেষ্ঠের স্মৃতিকে অম্লান রাখতে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নতুন নামকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতির শ্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের হামের টিকা আমদানি করা হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হাম পরীক্ষার কিটের স্বল্পতা আছে। তবে কিছু কিট ইতিমধ্যে ...
স্টাফ রিপোর্টার: চলতি বোরো মৌসুমে দেশীয় বাজার থেকে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ১ লাখ মেট্রিক টন আত ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছ ...
সব মন্তব্য
No Comments