স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, মুক্ত খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার আতঙ্ক মনে করে। তাই তাকে বন্দী রেখে সরকার একদলীয় শাসনব্যবস্থা চিরস্থায়ী করতে চায়। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে এখন বন্দী অবস্থায়ও নিরাপদ মনে করছে না। তাই বিনা চিকিৎসায় তাকে তিলে তিলে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার।
রবিবার খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী১ আসনের ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
স্থানীয় নিপ্পন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র আলমগীর বিএর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া পৌর বিএনপির আহবায়ক ইউসুফ মজুমদার।
মজনু বলেন, যে জিয়া পরিবার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য জীবনবাজি রেখেছে, সেই জিয়া পরিবারকে ধ্বংস করার নীল নকশা করছে সরকার। কিন্তু সরকার হয়ত জানে না, জিয়া পরিবারের সদস্য ধ্বংস হবার নয়। গণতন্ত্রকামী প্রতিটি মানুষই জিয়া পরিবারের সদস্য।
ফেনী -১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু বলেন, অনেক অত্যাচার অবিচার করেও সরকার বিএনপির জনপ্রিয়তায় ধস নামাতে পারেনি। বরং সরকারের দমন-পীড়নের কারণে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিনত হয়েছে। পক্ষান্তরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আজ শূণ্যের কোঠায় নেমে এসেছে। যার কারণে ভোট চুরি করে ক্ষমতায় আসা ছাড়া আওয়ামী লীগের আর কোন পথ নেই।
এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহবায়ক প্রফেসর খালেক, আনোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কফিলউদ্দিন সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল লতিফ, জেলা যুবদলের সভাপতি জসিমউদদীন, সাধারন সম্পাদক নাসিরুদ্দিন খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমজি কিবরিয়া মজুমদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী মনির আহমদ খোকনসহ পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
সব মন্তব্য
No Comments