স্টাফ রিপোটার: আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস্ মেয়ারস্’-এর খেলোয়াড়রা হলেন তানভীর আলম, সোহেল মিয়া, মো. নাহিদ হাসান, মো. ফজলে এলাহী, শান্ত চিচাম এবং এহসানুল হক ইমন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়বৃন্দ আজ ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবেরই আরেকটি দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসশ ক্রাশারস’। এই টিমের হয়ে খেলেছেন ফয়সাল মাহমুদ হৃদয়, গালিভ হাসান অন্বয়, সবুজ আহমেদ সাগর, রাগিব শাহরিয়ার, রাতুল আহমেদ খান এবং রাজ চৌহান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টানা তিনবার আন্ত:বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্পোর্টস বাংলা আয়োজিত চার দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments