পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় পাম্পে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণে চালকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাইভেট কারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়। এ সময় আগুন লেগে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত চালকের নাম জাহিদুর রহমান খন্দকার (৫৫)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর বাসিন্দা।
জানা গেছে,সকালে বিসিক-২ এর সামনের ওই গ্যাস পাম্পে প্রাইভেট কারটিতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক জাহিদুর রহমানের মৃত্যু হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইসমাইল হোসেন যুগবার্তাকে বলেন,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments