ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৫ জন

প্রকাশ : 15 Jan 2025
ডেঙ্গুতে আক্রান্ত  আরও ৪৫ জন


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১৫  জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ্পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬ জন ও নারী ১ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫৩ জন ও নারী ২৯২ জন।

সম্পর্কিত খবর

;