উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: ব্যাপক আয়োজনে উজিরপুরের সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টায় সাতলা ওয়াপদা বালুর মাঠে দিনব্যাপি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়লাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী কমিটি ও সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আনিসুর রহমান, সংরÿিত মহিলা আসন ৩২৮ এর সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিজানুর রহমান সবুজ এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আবিদ-আল-হাসান, সাংগঠনিক রিপোর্ট করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার, বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খায়রুল বাশার লিটন, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদে খাইরুল বাশার লিটন, মোঃ দেলোয়ার হোসেন, মোনাফসের হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ওমর ফারুক, আলমগীর হোসেন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিন হাওলাদার, ইদ্রিস সরদার, আনোয়ার হোসেন বালী, নিকুঞ্জ বালা পলাশ, মোঃ ইয়ার হোসেন, রুহুল আমিন বালী, মনিরুজ্জামান বিশ্বাস, রুহুল আমিন সরদার তাদের স্ব স্ব প্রার্থীতা ঘোষনা করেন। ওদিন বেলা ১১টায় ব্যাপক শোডাউন ও বাদ্যযন্ত্রের মাধ্যমে খাইরুল বাশার লিটন ও শাহিন হাওলাদার পৃথক পৃথক মিছিল সহকারে সভাস্থলে উপস্থিত হলে সভা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে সম্মেলন জনসমুদ্রে রূপ নেয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments