রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজওয়ানুর আলমের হাতে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বরিশাল ২ (বানারীপাড়া -উজিরপুর) আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃনুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হেলাল উদ্দিন,উপজেলা কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এটি এম মোস্তফা সরদার ও মোঃ আক্তার হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুনতাকিম লস্কর কায়েস,যুবলীগ নেতা মসিউর রহমান সুমন ও তপু খান,উপজেলা ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকি, সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত বানারীপাড়া উপজেলা থেকে ২৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বরিশাল জেলা শহরে উন্নত চিকিৎসার প্রয়োজনে যাতায়াতের জন্য পুরোনো ও একটিমাত্র এ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের দূর্ভোগ পোহাতে হতো। এ দুর্ভোগ লাঘব করতে স্থানীয় সংসদ মোঃ শাহে আলমের প্রচেষ্টায় বানারীপাড়া উপজেলাবাসী পেল নতুন এ্যাম্বুলেন্স। যা স্বাস্থ্যসেবার জন্য সহায়ক হবে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments