২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

প্রকাশ : 04 May 2026
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) মোট ৫৬ হাজার ৪৭৮টি বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। দেশের জীবন বীমা খাতে ধারাবাহিকভাবে দ্রুত দাবি পরিশোধের ক্ষেত্রে এটি একটি উলেøখযোগ্য মানদন্ড।

গার্ডিয়ানের পরিশোধ করা অর্থের মধ্যে রয়েছে গ্রাহকদের ইন্স্যুরেন্স সুবিধা, মৃত্যুজনিত দাবি এবং চিকিৎসা ব্যয়সংক্রান্ত দাবি। মোট পরিশোধ করা দাবির মধ্যে মৃত্যু দাবিতে ৮৩ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে সর্বমোট ১১ হাজার ৪১৮টি দাবির বিপরীতে। সংকটময় মুহূর্তে এসব অর্থ পরিবারগুলোকে দিয়েছে স্বস্তি। স্বাস্থ্য ও চিকিৎসা দাবিতে ৫৮ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে ৪৩ হাজার ৩২৪টি দাবির ক্ষেত্রে। এতে গ্রাহকদের চিকিৎসা ব্যয়ের চাপ কমেছে। এ ছাড়া অন্যান্য ১ হাজার ৭৩৬টি দাবির বিপরীতে ৮ কোটি ৮২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এতে গ্রাহকদের বিভিন্ন আর্থিক প্রয়োজন পূরণে সহায়তা মিলেছে।

দ্রুত দাবি পরিশোধ গার্ডিয়ানের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করেছে। যার ফলে বিভিন্ন ধরনের দাবির ক্ষেত্রে সময়মতো অর্থ পরিশোধ নিশ্চিত করা যাচ্ছে।

এর আগে ২০২৫ সালে মোট ৫৪৩ কোটি ২৮ লাখ টাকার দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান। চলতি বছরের প্রথম প্রান্তিকের এই অর্জন সেই ধারাবাহিকতারই অংশ।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “প্রতিটি বীমা দাবি এমন পরিস্থিতির সাথে সম্পর্কিত যেখানে গ্রাহকের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার। কাজেই আমরা এমন একটি প্রক্রিয়া নিশ্চিত করেছি, যা দ্রুত, নির্ভরযোগ্য এবং অপ্রয়োজনীয় জটিলতামুক্ত।”

ব্যাংকাস্যুরেন্স, মাইক্রোইন্স্যুরেন্স এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের সেবার পরিসর ধারাবাহিকভাবে আরও বিস্তৃত করছে গার্ডিয়ান। এর মাধ্যমে আরও বেশি মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক, সহজপ্রাপ্য ও আধুনিক ইন্স্যুরেন্স সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

বর্তমানে গার্ডিয়ান ৫০০-র বেশি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। পাশাপাশি ৪৫০টির বেশি অংশীদার হাসপাতালের একটি নেটওয়ার্ক রয়েছে। এর মাধ্যমে দেশের ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ইন্স্যুরেন্স সুরক্ষার আওতায় এসেছে। এই নেটওয়ার্ক ও প্রযুক্তিনির্ভর সেবার ফলে দ্রুত বীমা দাবি পরিশোধ এবং গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

এ ছাড়া গ্রাহকদের সহায়তায় ২৪ ঘণ্টা চালু রয়েছে গার্ডিয়ানের হেল্পলাইন (১৬৬২২) । এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময় প্রয়োজনীয় যেকোন তথ্য ও সহায়তা পাচ্ছেন।


সম্পর্কিত খবর

;