বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান কমিটি (জিনিয়া-পরান) মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ক্ষমতা দখল এবং উপদেষ্টাদের সাথে অসদাচরণসহ একাধিক কারণে বিলুপ্ত ঘোষণা এবং একইসাথে শাফিউল কায়েস (আহবায়ক), সাগর দে (সদস্য সচিব), আব্দুস সালাম (সদস্য) কে নিয়ে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল)বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও আজীবন উপদেষ্টা মোঃ রেজোয়ান হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি ২০১৫ সালে গঠন করা হয়েছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের স্বার্থ রক্ষার্থে এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে একতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরীর লক্ষ্যে। কিন্তু জিনিয়া-পরান কমিটি বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি কলহে লিপ্ত হতে দেখা যায়। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং সাংবাদিক সমিতি যে লক্ষে গঠন করা হয়েছিল তার সম্পূর্ণ পরিপন্থী কাজ এটি। জিনিয়া পরান ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিক সমিতির একক নিয়ন্ত্রণ হাতে নিতে বিভিন্ন কৌশলে সংগঠনের সিনিয়রদের মাইনাস করার খেলায় মেতে ওঠে।
তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার (১৪ ই এপ্রিল) সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পরান সামান্য মতবিরোধের জেরে সাগর দে (যুগ্ম-সাধারণ সম্পাদক)-কে জনসম্মুখে বেধড়ক মারপিট করে এবং দ্রুত পালিয়ে যায়। এমন ঘটনা সাংবাদিক সমিতির ইতিহাসে এই প্রথম। এছাড়াও কিছুদিন আগে সাংবাদিক সমিতির সদস্য শাফিউল কায়েসকে নিউজ সংক্রান্ত বিষয় নিয়ে এবং ব্যক্তিগত আক্রোশের জেরে নানাভাবে হেনস্থা করা হয়। সমিতিতে নতুন সদস্য নিয়োগের ক্ষেত্রে জিনিয়া-পরান কমিটি তাদের অনুগতদের সমিতিতে অন্তর্ভুক্ত করে দলীয়করণ শুরু করে যাতে করে একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। মেয়াদ শেষ হবার পরেও সাংগঠনিক সম্পাদক নিয়োগসহ নানা স্বেচ্ছাচারিতার প্রমাণ পাওয়া গেছে এই কমিটির বিরুদ্ধে।
তিনি জানান, মুজিব বর্ষ উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশের জন্য ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে একটি ভাল অঙ্কের টাকা পায় সাংবাদিক সমিতি। এছাড়াও সাংবাদিক সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি বাৎসরিক বাজেট পাস করার জন্য এই কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কয়েকবার সাক্ষাৎ করেছে। তবে সাক্ষাতের ফলাফল কি, টাকা আদৌ পাওয়া গেছে কিনা, পাওয়া গেলেও কত টাকা পাওয়া গেছে সে সম্পর্কে উপদেষ্টারা বা সমিতির অন্যান্য সদস্যরা অবগত নয়। সর্বশেষ সাংবাদিক সমিতির একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জিনিয়া পরান কমিটির মেয়াদ শেষ হওয়ার পরেও ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য কার্যনির্বাহী মিটিং ডেকে তাদের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়িয়ে নেওয়ার মতো গঠনতন্ত্র বিরোধী ও স্বৈরাচারী নজির স্থাপন করে।এসময় তিনি উক্ত কমিটিকে সাংবাদিক সমিতির বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন।
এ প্রসঙ্গে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মাইনুদ্দিন পরান বলেন, কমিটি বিলুপ্ত যে করেছে সেটা সম্পূর্ন অনিয়ম৷ সমিতির বাকি সদস্য যারা আছে তারা বাকি সিদ্ধান্ত নিবে৷ এই যে সিদ্ধান্তর সাথে সালাম নামের যে ছেলের নাম আসছে সে নিজেও জানে না এটা৷ এরকম একটা বিষয় সম্পূর্ন অনিয়ম অগনতান্ত্রিক।
মারধর ও হাতাহাতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।গতকাল আমাদের মধ্যে ওইরকম কোন হাতাহাতি হয়নি। এইটা আমাদের নিজেদের ইন্টারনাল ম্যাটার।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments