ডেস্ক রিপোর্ট: ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজের সময় বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামীণফোনের ফাইবার অপটিক কেবল। যে কারণে আজ কল ও ইন্টারনেট ব্যবহারের সময় নেটওয়ার্ক পেতে সমস্যায় পড়েন গ্রামীণফোনের কিছু গ্রাহক । তবে, বিঘ্ন ঘটার পর, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে সক্ষম হয় গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটির হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “আজকের ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে এবং যে কারণে ঘটেছে তা আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমাদের নিবেদিত কর্মীরা যতো দ্রুত সম্ভব সংযোগ পুনরুদ্ধার করেছে এবং নেটওয়ার্কে ক্রমবর্ধমান ট্রাফিকের চাহিদা পূরণে সক্ষম হয়েছে।”
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “একাধিক ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত । গ্রামীণফোন দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিকম ব্র্যান্ড এবং দেশের অর্ধেকেরও বেশি মানুষ তাদের কানেক্টিভিটি ও ডিজিটাল লাইফের চাহিদা পূরণে আমাদের ওপর আস্থা রাখেন। আজ আমাদের নিবেদিত টিম সকল প্রতিকূলতা পেরিয়ে জটিল একটা কাজ দ্রুততম সময়ে শেষ করেছে। গ্রাহকরা যেনো সেরা অভিজ্ঞতা লাভ করেন, আমরা তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। গ্রামীণফোনের ওপর আস্থা রাখার জন্য আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ।”
এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, “ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে রাস্তার উন্নয়ন কাজ চলার সময় ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিছু গ্রাহক সংযোগ পেতে সমস্যায় পড়েন। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সব সমস্যার সমাধান করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগেও মনুষ্যসৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটা একই ধরনের ঘটনার সময় গ্রামীণফোন এর ৭ কোটি ৯১ লাখ গ্রাহকের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যতো দ্রুত সম্ভব নেটওয়ার্ক পুনরুদ্ধার করে, যা গ্রাহক সেবাদানে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিরই প্রতিফলন।
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments