রাজশাহী অফিস: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৫) মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী জিআরপি (গভর্মেন্ট রেলওয়ে পুলিশ) থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ডিঙ্গাডোবা রেলক্রসিং এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। অল্প কিছুদিনের ব্যবধানে এই রেলক্রসিং এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় ইফতারের আগে ডিঙ্গাডোবা ঈদগাহ এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান বেসরকারি সংস্থার কর্মকর্তা ফারুক হোসেন (৪৫)। এর আগে গত বছরের ২৯ নভেম্বর একই রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান গ্রামীণ ব্যাংকের কর্মী ডলি পারভিন (৩৭)।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বলেন, বিকেলে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই কিশোর। অসাবধানতা বশত রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জিআরপি থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments